শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

স্কুল-কলেজের মাঠ নিয়ে সরকারের নতুন নির্দেশনা

দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠগুলো সংরক্ষণ এবং স্থানীয় শিশু-কিশোরদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্কুল-কলেজের মাঠ নিয়ে সরকারের নতুন নির্দেশনা
ছবিঃ সংগৃহীত

দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠগুলো সংরক্ষণ এবং স্থানীয় শিশু-কিশোরদের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান কার্যক্রম শেষ হওয়ার পর এবং সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে এসব মাঠ সংলগ্ন এলাকার ছেলে-মেয়েদের খেলাধুলার সুযোগ দিতে হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে যে, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠের প্রাপ্যতা নিশ্চিত করতে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির গৃহীত সিদ্ধান্তের আলোকেই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান মাঠগুলো স্কুল সময়ের পরে এবং ছুটির দিনগুলোতে স্থানীয়দের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে হবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের আওতাধীন সকল মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, মাঠগুলো কেবল ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নয়, বরং স্থানীয় শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই উন্মুক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করে, মাঠগুলো এভাবে ব্যবহারের সুযোগ দিলে সামাজিক পরিবেশ উন্নত হবে এবং নতুন প্রজন্মের জন্য পর্যাপ্ত খেলার জায়গার অভাব দূর হবে।