শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

সমতার বাংলাদেশ গড়তে পরিকল্পিত রাজনীতির কথা বললেন জুবাইদা রহমান

দেশের নানা সংকটের মধ্যেও সঠিক পরিকল্পনা থাকলে সমস্যাগুলোর সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমতার বাংলাদেশ গড়তে পরিকল্পিত রাজনীতির কথা বললেন জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

দেশের নানা সংকটের মধ্যেও সঠিক পরিকল্পনা থাকলে সমস্যাগুলোর সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দীর্ঘ সময় পর সপরিবারে দেশে ফেরার পর এটিই ডা. জুবাইদা রহমানের কোনো রাজনৈতিক অনুষ্ঠানে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য। এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তারেক রহমানের সঙ্গে তাকে উপস্থিত থাকতে দেখা গেলেও তিনি বক্তব্য দেননি।

প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, 'আমাদের সবার অনেক সমস্যা, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।'

তিনি আরও বলেন, 'আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র জনগণকে উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা।'

সমতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'আমরা সবাইকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, অধিকার ও সুবিচার। সবার জন্য সমান সুযোগ এবং শোষণের বিপরীতে অধিকার নিশ্চিত করতে চাই। 'করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ'। আর সেই জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

সভায় উপস্থিতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জুবাইদা রহমান বলেন, 'আপনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন। আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান করে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনব, আরও জানব। আমরা একে অপরকে আরও জানার চেষ্টা করব।'