শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে বিরোধীদলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার নিয়ে অচলাবস্থার জেরে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল।

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে বিরোধীদলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার নিয়ে অচলাবস্থার জেরে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল।

বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এতে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউটের পথ বেছে নেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনই রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলের সদস্যরা।

পরবর্তীতে এটিই প্রথম ঘটনা, যখন নির্দিষ্ট কোনো ইস্যুতে প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।