শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ আগামীকাল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল রোববার রাতে অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ০৩ মে, ২০২৬ রবিবার রাত ৯.০০ ঘটিকায় সংসদ ভবনের শপথ কক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।”

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৯ জন নির্বাচিত সদস্যের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা কেএম আলী নেওয়াজ স্বাক্ষরিত গেজেটটি প্রকাশ করা হয়।

এদিকে, আজ নির্বাচন ভবনে জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে ইসি।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে নির্ধারিত থাকলেও প্রতিটি আসনে একক প্রার্থী থাকায় আলাদা ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।