শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

সংসদ নির্বাচনে লড়ছেন ২ হাজার ৩৪ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। এই নির্বাচনে মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নামছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছেন। একই সঙ্গে জাতীয় রাজনীতির বড় ও ছোট মিলিয়ে ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে।

সংসদ নির্বাচনে লড়ছেন ২ হাজার ৩৪ প্রার্থী
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। এই নির্বাচনে মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নামছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছেন। একই সঙ্গে জাতীয় রাজনীতির বড় ও ছোট মিলিয়ে ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইসির তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। দলীয় প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে দলটির ২৯১ জন প্রার্থী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রার্থী সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮ জন প্রার্থী দিয়েছে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২৯ জন প্রার্থী।

সব মিলিয়ে বিপুল সংখ্যক প্রার্থী ও দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।