শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর

মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় কমিটি গঠনের ধারাবাহিকতায় অর্থ ও আইন মন্ত্রণালয় সংক্রান্ত দুটি স্থায়ী কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। এর মধ্যে আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। আর অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির নেতৃত্বে থাকছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমান।

রোববার (১৪ জুন) সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। পরে কণ্ঠভোটে প্রস্তাব দুটি অনুমোদন পায়।

গঠিত দুই সংসদীয় কমিটিতেই রয়েছেন ১০ জন করে সদস্য। এসব কমিটিতে জামায়াতে ইসলামীর দুইজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন করে সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন— অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের জালালউদ্দিন, মানিকগঞ্জ-১ আসনের মইনুল ইসলাম খান এবং লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন।

এ কমিটিতে জামায়াতের প্রতিনিধি হিসেবে রয়েছেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন ও ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন। এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ।

অন্যদিকে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরা হলেন— আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম এবং লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান।

এই কমিটিতে জামায়াত থেকে সদস্য হয়েছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন ও নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ। এনসিপির সদস্য হিসেবে রয়েছেন রংপুর-৪ আসনের আখতার হোসেন।

এর আগে গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। বর্তমানে সংসদীয় ও মন্ত্রণালয়ভিত্তিক স্থায়ী কমিটির সংখ্যা ৫০টি। রোববার পর্যন্ত মোট আটটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি আরও দুটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।