শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কার্যকর করতে সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এ শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ ও কারাদণ্ডের বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কার্যকর করতে সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এ শাস্তির মেয়াদ, জরিমানার পরিমাণ ও কারাদণ্ডের বিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানান।

সংসদে দেওয়া বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী জানান, সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটিকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা এবং কারাদণ্ড সংক্রান্ত বিধানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যুক্ত করা হবে।

এদিকে একই অধিবেশনে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা বিতরণে অতীতে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগ নিয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের বিভিন্ন অভিযোগ রয়েছে। বর্তমানে এসব অভিযোগের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি আরও জানান, প্রকৃত অসহায়, দুস্থ ও যোগ্য ব্যক্তিদের ভাতার আওতায় আনতে এবং ভুয়া বা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে দেশব্যাপী শুদ্ধি অভিযান শুরু হয়েছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ভাতাভোগীদের বর্তমান তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি মাঠপর্যায়ে যাচাই কার্যক্রম পরিচালনা করছে।