শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরীর সঞ্চালন লাইন উন্নয়ন ও ট্রান্সফর্মার মেরামতের জন্য আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরীর সঞ্চালন লাইন উন্নয়ন ও ট্রান্সফর্মার মেরামতের জন্য আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এই তথ্য নিশ্চিত করেছে। বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংস্কার কাজের জন্য শেখঘাট বিএডিসি অফিস ও আশপাশের পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকাগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল পয়েন্ট ও নির্ভানা ইন হোটেল, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা, সিলেট সার্কিট হাউজ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজার প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ এবং কুষ্ঠ হাসপাতাল ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত জানান, সঞ্চালন লাইনের উন্নয়ন ও ট্রান্সফর্মার মেরামতের জন্য এই সাময়িক শাটডাউন প্রয়োজন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। পরিকল্পিত এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।