শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শনিবার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া দেশের সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়িক পরিবেশ স্থিতিশীল রাখার বিষয়েও ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা দেশের শিল্প ও বাণিজ্য খাতে যে প্রভাব ফেলছে, তা মোকাবিলায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও বেসরকারি খাতের ভূমিকা নিয়ে এই সভায় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা হবে। সরকারের উচ্চপর্যায়ের এই উদ্যোগকে ব্যবসায়ী মহল ইতিবাচক হিসেবে দেখছেন।