শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সৌদির জ্বালানি স্থাপনায় আরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

সৌদির জ্বালানি স্থাপনায় আরও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রায় ৩০টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

এই অঞ্চলটি সৌদি আরব–এর জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ দেশটির প্রায় ৭০ শতাংশ তেল ও জ্বালানি মজুদ এখানেই রয়েছে। পাশাপাশি প্রধান জ্বালানি অবকাঠামোর বড় অংশও এই এলাকায় অবস্থিত।

বিশ্লেষকদের মতে, পরিকল্পিতভাবে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান, যাতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটে এবং যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রাখা যায়। এই কৌশল ইরানকে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রাখছে।

এ হামলা শুধু পূর্বাঞ্চলেই সীমাবদ্ধ নয়; দেশটির পশ্চিমাঞ্চলের লোহিত সাগর উপকূলবর্তী বন্দরনগরী ইয়ানবুতেও হামলা চালানো হয়েছে।

এই ধারাবাহিক আক্রমণ কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় চাপ তৈরি করছে। একই সঙ্গে উপসাগরীয় রাজধানীগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা