শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই নারী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ লাভ করল। এর আগে, গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই ৪৯ জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করেছিল।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, সংরক্ষিত আসনের নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন দাখিল করায় তা গৃহীত হয়নি। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বিএনপি জোট থেকে নির্বাচিত ৩৬ জন নারী সংসদ সদস্য হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিত ১২ জন সংসদ সদস্য হলেন— নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম। এ ছাড়া স্বতন্ত্র জোটের পক্ষ থেকে সুলতানা জেসমিন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত সংসদ সদস্যরা নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।