শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

শরিক দলের শীর্ষ নেতাদের আজ যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে পরিচালিত যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে এক সৌজন্য সাক্ষাতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শরিক দলের শীর্ষ নেতাদের আজ যমুনায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
ছবি : সংগৃহীত

স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে পরিচালিত যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে এক সৌজন্য সাক্ষাতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বিগত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটাতে যেসকল দল রাজপথে একসাথে লড়াই করেছে, সেইসব শরিক দলের নেতাদের সম্মানে প্রধানমন্ত্রী এই নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তিনি মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, যমুনার এই আয়োজনে যুগপৎ আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় দেড় শতাধিক জ্যেষ্ঠ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব আরও উল্লেখ করেন যে, আমন্ত্রিত অতিথিদের কাছে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত শরিক নেতাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আরোহণের পর, শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সাথে প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক যৌথ সম্মিলন।