শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি কোনো অনুষ্ঠান প্রচারের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা যাবে না—এমন নির্দেশনা জারি করেছে সরকার। রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক পরিপত্রে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি যেকোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারণামূলক উপকরণ তৈরির ক্ষেত্রে ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এতে উল্লেখ করা হয়, প্রচারণায় প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেতে পারেন।

এ ছাড়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের লক্ষ্য ও বার্তা পরিষ্কারভাবে প্রতিফলিত হয়।

পরিপত্রের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।