শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি সশস্ত্র বাহিনীর ফ্যামিলির সন্তান। আমাদের দায়িত্ব রয়েছে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি। এ সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই।”

তিনি আরও বলেন, “সশস্ত্র বাহিনী যেই কারণে গঠিত হয়েছে, আমরা সেই উদ্দেশ্যই মনে রাখব। আমরা সবাই যেন দেশের জন্য কাজ করতে পারি, ভালো থাকবেন সবাই।”