পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য বাংলাদেশ থেকে সৌজন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে আম্রপালি আম। কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের উদ্যোগে এই আম পাঠানো হয়।
একইসঙ্গে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত আয়েশা আক্তার।তবে সাম্প্রতিক সময়ে কথিত বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম জাতীয় সংসদে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ‘লাগামহীন’ মন্তব্য করার অভিযোগ তুলেছিলেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ‘পুশ ইন’ চেষ্টার অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে তথ্য জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসব ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।