শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শুভেন্দুকে জি এম কাদেরের অভিনন্দন

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের। দুই বাংলার সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

শুভেন্দুকে জি এম কাদেরের অভিনন্দন

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের। দুই বাংলার সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (১১ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন-এর মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। মঙ্গলবার (১২ মে) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় জি এম কাদের শুভেন্দু অধিকারীর নির্বাচনী জয়কে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই জয় তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অধ্যবসায় ও জনসেবার মধ্য দিয়ে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।

বার্তায় শুভেন্দুর রাজনৈতিক পথচলায় পারিবারিক ঐতিহ্য ও নন্দীগ্রাম আন্দোলন-এ তার ভূমিকার কথাও তুলে ধরা হয়। বলা হয়, কঠিন সময়ে তার নেতৃত্ব সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে।

জি এম কাদের শুভেন্দুর বাবা শিশির কুমার অধিকারীর অবদানের কথাও স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, কাঁথি পৌরসভা থেকে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য শুভেন্দুর ভিত্তি শক্তিশালী করেছে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গর ভাষাগত, সাংস্কৃতিক ও সীমান্ত সংযোগের প্রসঙ্গ টেনে জি এম কাদের আশা প্রকাশ করেন, শুভেন্দুর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক বিনিময় আরও বাড়বে। একই সঙ্গে সীমান্তের দুই পাশের মানুষের কল্যাণে সহযোগিতাও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বার্তার শেষ অংশে জাপা চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর নতুন মেয়াদের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে দুই বাংলার সৌহার্দ্য আরও গভীর হবে বলে প্রত্যাশা জানান।