শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

স্বাধীনতা দিবসের আগে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালীন আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাধারণ জনতার প্রবেশ বন্ধ থাকবে।

এক তথ্য বিবরণীতে শুক্রবার এ তথ্য জানানো হয়। বিবরণীতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ সকাল থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান শেষ না করা পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণ জনতার প্রবেশ নিষিদ্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।