ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে ঢাকার মার্কিন দূতাবাস রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে উদ্ধৃত করে এক বার্তায় জানায়, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেখানে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা আরও উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।