শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের

ধর্ষকের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (২২ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে’ মধ্যযুগীয় বলে আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত রাসূল (সা.)–এর বিচারব্যবস্থাকেই অবজ্ঞা করেছেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে রাসূল (সা.)–এর বিচারব্যবস্থার প্রতি চরম অসম্মান হিসেবে দেখছে।

তিনি আরও অভিযোগ করেন, “সরকারের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনও আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার ব্যক্ত করে থাকেন। বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় করেন।”

জামায়াতের এই নেতা বলেন, এ ধরনের বক্তব্য সরকারের রাজনৈতিক দ্বিচারিতা, আদর্শিক সংকট ও নীতিগত অসঙ্গতির বহিঃপ্রকাশ।

তার ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।

বিবৃতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।