শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

স্যাটেলাইট ছবিতে সৌদি তেল শোধনাগারের ক্ষয়ক্ষতির চিত্র

ড্রোন হামলার পর সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই।

স্যাটেলাইট ছবিতে সৌদি তেল শোধনাগারের ক্ষয়ক্ষতির চিত্র
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে শোধনাগারের ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে

ড্রোন হামলার পর সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার নতুন স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই।

ভ্যান্টরের তোলা ছবিতে পূর্বাঞ্চলীয় শহর রাস তানুরায় অবস্থিত শোধনাগারের কুলিং টাওয়ার ঘিরে আগুনের চিহ্ন ও পোড়া দাগ স্পষ্টভাবে দেখা গেছে।

এই স্থাপনাটি বিভিন্ন সংরক্ষণ ইউনিটকে কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করে এমন একাধিক পাইপলাইনের মাধ্যমে, যা সাধারণত একই সময়ে চারটি ট্যাংকারে তেল ভরতে সক্ষম। শোধনাগারটির দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় পাঁচ লাখ ৫০ হাজার ব্যারেল।

ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে স্থাপনাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো।

সূত্র: বিবিসি