মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

টাকাসহ জামায়াত নেতাকে ধরিয়ে দিল বিএনপি কর্মীরা, মুচলেকায় মুক্তি

পটুয়াখালী-১ আসনে ভোট কেনার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। নগদ টাকাসহ জামায়াতের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বিএনপির কর্মীরা। তবে প্রায় চার ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বুধবার বিকেলে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের কিসমত রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি সৈয়দ মো. কামাল হোসেন (৪৫)। তিনি মাধবখালী ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা এবং সৈয়দ আব্দুল মান্নান ওরফে লাল মিয়ার ছেলে। জানা গেছে, তিনি বরিশাল মহানগর জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার অভিযোগ করে বলেন, “বুধবার বিকেলে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য কামাল হোসেন অন্তত ৫০ হাজার টাকা নিয়ে কিসমত রামপুর এলাকায় এসেছিলেন। বিষয়টি টের পেয়ে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিই।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দ কামাল হোসেন। তার দাবি, তিনি ভোটারদের টাকা দিতে নয়, পোলিং এজেন্টদের ব্যয় মেটাতে অর্থ নিয়ে সেখানে গিয়েছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার কাছে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা পাওয়া গেছে বলে জানান ওসি। তিনি বলেন, এ অর্থ এজেন্টদের খরচ বাবদ দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।