শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা জানান। খবর বিবিসির।

পোস্টে মমতা লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।”

মোদি আরও বলেন, “এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।”

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে তিনি লিখেছেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম।”

এদিকে, মোদির শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।