শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

তেহরানের কাছে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী এলাকায় ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।

তেহরানের কাছে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী এলাকায় ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার দিবাগত রাতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর পারদিসের কাছে এই কম্পন অনুভূত হয়। ইরানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূ-গর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী একটি এলাকা। এই স্থানটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার এবং শিল্পনগরী কারাজ থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

ভূমিকম্পের প্রভাবে তেহরানের পূর্বাঞ্চলসহ রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া মাজান্দারান প্রদেশের নিকটবর্তী শহরগুলোতেও কম্পন টের পাওয়ার খবর পাওয়া গেছে। তবে শক্তিশালী এই কম্পন সত্ত্বেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো হলো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।