বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে শাহপরীর দ্বীপ আউটপোস্টের একটি বিশেষ দল টেকনাফের সাবরাং কাটাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।