শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার মহেশালী এলাকায় প্রায় ৮৬ একর জমিতে প্রতিষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার মহেশালী এলাকায় প্রায় ৮৬ একর জমিতে প্রতিষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নকশা অল্প সময়ের মধ্যেই প্রণয়ন করা হবে এবং দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, আমাদের এই এলাকার মানুষের জন্য এটা নিঃসন্দেহে আনন্দের দিন। আনন্দ এইজন্য যে আমরা একটা সুযোগ পেয়েছি এই এলাকায় উচ্চ শিক্ষার প্রসার ঘটানোর।

বিশ্ববিদ্যালয়টিকে মানসম্মত উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়টিকে সত্যিকার অর্থে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে পারি, সেই সহযোগিতা করবেন ।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়টাকে দেখে রাখবেন। ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইস্রাফীলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় প্রায় ৮৬ একর জমির ওপর এই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।