বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, থানার গেটে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার ভেতরে মো. শফিক নামে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা চত্বরে মোটরসাইকেল পার্কিং নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে ইসমাইলের বাগ্‌বিতণ্ডা হয়। পুলিশ বলছে, একপর্যায়ে ইসমাইলের হামলায় শফিক আহত হন। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের দাবি, সামান্য কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সদস্যসচিবসহ একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।