বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ট্রাম্পকে তিরস্কার করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

ট্রাম্পকে তিরস্কার করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
ছবিঃ সংগৃহীত

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

তিনি স্পষ্টভাবে জানান যে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা কিংবা রাতে ঘুমানোর সময় কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে বিশ্বকে হুমকি দেওয়া বা যুদ্ধের হুঁশিয়ারি শোনার বিষয়টি অনভিপ্রেত। এই ধরনের প্রবণতা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

স্পেনের বার্সেলোনায় আয়োজিত আন্তর্জাতিক প্রগতিশীল নেতাদের একটি সম্মেলনে দেওয়া ভাষণে লুলা এসব মন্তব্য করেন। তার এই বক্তব্যের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। ব্রাজিলের প্রেসিডেন্ট তার বক্তব্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে বলেন যে, মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ব্যর্থ হওয়ায় এই দেশগুলোর প্রচলিত নীতিতে পরিবর্তন আনা এখন সময়ের দাবি।

পর্োক্ষভাবে ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে লুলা বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর ও হুমকিমূলক বার্তা প্রদান করেন, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তার মতে, বিশ্ববাসী প্রতিদিন কোনো না কোনো নেতার যুদ্ধের হুমকির মধ্যে দিনাতিপাত করতে পারে না।

লুলা তার বক্তৃতায় বিশ্বশান্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রভাবশালী ও দায়িত্বশীল দেশগুলোকে আরও বেশি কার্যকর এবং ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। যুদ্ধের পরিবর্তে কূটনীতি ও সংলাপে জোর দিয়ে তিনি একটি নিরাপদ বিশ্ব গড়ার ওপর গুরুত্বারোপ করেন।