শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

'ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে'

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন। একই সঙ্গে নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনায় নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করা হয়।

'ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে'
খিচুড়ি যেন এক আবেগের নাম। ফাইল ছবি (সংগৃহীত)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন। একই সঙ্গে নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনায় নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ইইউ পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচন ছিল অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ। তার মতে, নির্বাচনকে ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। ইজাবস আরও বলেন, পর্যবেক্ষণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই পরিচালিত হয়েছে।

তিনি ভোটার উপস্থিতিকে সন্তোষজনক বলে মন্তব্য করেন এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচন আরও প্রতিযোগিতামূলক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ইইউ মোট ১৯টি সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে—ডিজিটাল মাধ্যমে নারীদের হয়রানি প্রতিরোধ, অন্তত এক-তৃতীয়াংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী ব্যয়ের নিরীক্ষা আরও শক্তিশালী করা এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো।

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউর মোট ২২৩ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন, যার মধ্যে ছিলেন ৫৬ জন দীর্ঘমেয়াদি এবং ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক। এর আগে ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হলেও এবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হলো।