বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে দর্শনা রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। আটক ব্যক্তি ওই এলাকার মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।

ভারতে পাচারকালে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে দর্শনা রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়। আটক ব্যক্তি ওই এলাকার মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বর্তমান বাজার দরে এসব স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান অভিযানের বিষয়ে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন যে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে যাচ্ছে। এমন তথ্যে বিজিবির একটি বিশেষ দল দর্শনা রেল স্টেশন এলাকায় অবস্থান নেয়। সকালের দিকে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে এগোতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে ধাওয়া করে জাপটে ধরে।

তিনি আরও উল্লেখ করেন, আটকের পর ওই ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরের অংশে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি পোটলা পাওয়া যায়। সেগুলো খুলে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা স্বর্ণের বারগুলো সরকারি বিধি মোতাবেক চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।