বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

ভারতীয় কর্মকর্তার ভিসা বাতিল, দেশে আসছেন একজন প্রতিনিধি

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া জটিলতা নিরসনে ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুরুতে দুই কর্মকর্তা আসার কথা থাকলেও শেষ পর্যন্ত একজন প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন। আইসিসির ভারতীয় এক কর্মকর্তা ভিসা না পাওয়ায় সফরটি বাতিল হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় কর্মকর্তার ভিসা বাতিল, দেশে আসছেন একজন প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া জটিলতা নিরসনে ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুরুতে দুই কর্মকর্তা আসার কথা থাকলেও শেষ পর্যন্ত একজন প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন। আইসিসির ভারতীয় এক কর্মকর্তা ভিসা না পাওয়ায় সফরটি বাতিল হয়েছে বলে জানা গেছে।

এই সফরে আইসিসির প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গেও আলোচনার সম্ভাবনা রয়েছে। আজ ১৭ জানুয়ারি বিসিবি ও সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত একমাত্র প্রতিনিধি হিসেবেই আসছেন আইসিসির অ্যান্টি করাপশন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। নিরাপত্তা বিবেচনায় ভেন্যু পরিবর্তনের দাবিও তোলে বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় বিসিবি আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারত গিয়ে বিশ্বকাপ খেলতে তারা প্রস্তুত নয়। এরপর দুই পক্ষের মধ্যে একাধিকবার চিঠি আদান-প্রদান হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে, আইসিসি এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তনের বিষয়ে সম্মতি দেয়নি। এই অবস্থায় মিরপুরে বিসিবির কার্যালয়ে আইসিসির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন।

এ বিষয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘এটা (শুধু কি বিসিবির সঙ্গেই বসবে) আমি জানি না। কিন্তু আমি জানি কালকে (আইসিসির প্রতিনিধি) আসছে। এটা সভাপতি সাহেব জানে। আসলে সভাপতি, সহ-সভাপতি উনারা বসবেন। আমরা আশা করছি ভালো একটা আউটকাম আসবে।’