রাজধানীর ভাষানটেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। শনিবার তিনি আগুনে বসতঘর ও সম্পদ হারানো পরিবারগুলোর মানবিক সহায়তার জন্য কার্যক্রম পরিচালনা করেন।
অগ্নিকাণ্ডে বহু পরিবার তাদের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়েন। ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডা. জোবাইদা রহমান এবং প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন।
উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্যসেবা বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এই উপলক্ষে এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনে ওষুধ সরবরাহ করা হয়।
এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা ও চিকিৎসাসেবার সমন্বিত কার্যক্রম মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।