যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটকদের কতদিন অবস্থান করার অনুমতি থাকবে, তা ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ দিয়ে নির্ধারিত হয় না; বরং যুক্তরাষ্ট্রে আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা তা নির্ধারণ করবেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) পাঠানো এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে যে ভিজিটর ভিসা (বি১/বি২)-এর মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যায়। তবে বাস্তবে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তাই একজন ভ্রমণকারীর থাকার সময়সীমা নির্ধারণ করে দেন।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময় জানতে ভ্রমণকারীদের আই-৯৪ ফরমে উল্লেখ থাকা “অ্যাডমিট আনটিল ডেট” দেখতে হবে। এই তথ্য অনলাইনে i94.cbp.dhs.gov ওয়েবসাইট থেকেও যাচাই করা সম্ভব।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হলেও যদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার অনুমতি দেয়, তাহলে সেই নির্ধারিত সময়ের মধ্যেই দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে সেটি ওভারস্টে হিসেবে গণ্য হবে, যা ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মতো জটিল পরিণতি ডেকে আনতে পারে।
জাতীয়
ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের নতুন বার্তা