ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে তিনটায় সংসদ অধিবেশন শুরু হলে তিনি ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করে সামনের সারিতে আসন গ্রহণ করেন।
অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময়েও ব্যারিস্টার জাইমা রহমান-কে ল্যাপটপে কাজ করার পাশাপাশি সংসদের কার্যক্রম মনোযোগসহকারে পর্যবেক্ষণ করতে দেখা যায়।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনও তিনি তার মা জোবাইদা রহমানের সঙ্গে ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেছিলেন।