শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে ভোলার দৌলতখান উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬
ছবিঃ সংগৃহীত

নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে ভোলার দৌলতখান উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা-২ আসনের অন্তর্গত মেদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। মুন্সিরহাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন।

দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাসান তারেক অভিযোগ করে বলেন, “নির্বাচনি প্রচারণা করার সময় কোনো কারণ ছাড়াই ওই এলাকার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াত-শিবির কর্মীদের ওপর হামলা চালান।” তিনি জানান, এতে তাদের অন্তত তিন থেকে চারজন আহত হয়েছেন এবং দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু পাল্টা অভিযোগ করে বলেন, “জামায়াত নেতাকর্মীরা প্রচারণা করতে গিয়ে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন।” তার দাবি, এ ঘটনায় বিএনপির তিনজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার জানান, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।