শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

'যে ফাঁদ আপনারা পাতছেন, সেই ফাঁদে আপনাদেরই পতন হবে'

নির্বাচনের পর দেশে আবারও ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি।

'যে ফাঁদ আপনারা পাতছেন, সেই ফাঁদে আপনাদেরই পতন হবে'
ইফতার মাহফিলে সারজিস আলম। ছবি: সংগৃহীত

নির্বাচনের পর দেশে আবারও ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি।

শনিবার (৭ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের কয়েকটি মিডিয়া হাউজ নতুন করে ফ্যাসিবাদের পক্ষে কাজ শুরু করেছে। তার দাবি, এসব গণমাধ্যম ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা করছে এবং আওয়ামী লীগের বিভিন্ন মিডিয়া পেজ থেকে বিষয়বস্তু নিয়ে সেগুলোকে সংবাদ হিসেবে প্রকাশ করছে। এ পরিস্থিতির জন্য তিনি বিএনপিকেও দায়ী করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যে ফাঁদ আপনারা পাতছেন, সেই ফাঁদে আপনাদেরই পতন হবে এবং সে দিন আর বেশি দূরে নেই।”