শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

যমুনায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি

রাজধানীর যমুনা ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) একাধিক গোষ্ঠী বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে পুলিশ সভা-সমাবেশ রোধ করে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে, তবে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন,

“কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছি এবং এতে কোনো গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়নি।”

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীর মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণকে অনুরোধ করেছে এই বিষয়ে বিভ্রান্তিকর কোনো তথ্যের প্রতিক্রিয়ায় ভ্রান্তি না ছড়ানোর জন্য।