শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

রোববার প্রকাশিত প্রতিবেদনে আইআরএনএ জানায়, প্রস্তাবিত মার্কিন পরিকল্পনায় আলোচনার প্রথম ধাপ হিসেবে সংঘাত বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানিয়েছেন, পাকিস্তান ইতোমধ্যে ইরানের পাঠানো জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রস্তাবের বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া ইসলামাবাদের কাছে পৌঁছেছে।

তিনি আরও বলেন, এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হয়, তার ওপরই নির্ভর করবে চলমান উত্তেজনা নিরসনের ভবিষ্যৎ।

পাকিস্তান সফলভাবে ইরানের বার্তা গ্রহণ করায় আন্তর্জাতিক মহল এখন পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর রাখছে।

সূত্র: রয়টার্স।