বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

যুদ্ধ না করেই ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়; জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ইসির শোকজ

নির্বাচনী প্রচারণায় নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ পরিচয় যুক্ত করে বিতর্কে জড়ালেন বগুড়া-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ না থাকা সত্ত্বেও এ উপাধি ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

সোমবার বিধি লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে এই শোকজ নোটিশ দেওয়া হয়। বিষয়টি সামনে আসে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমানের লিখিত অভিযোগের পর।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুসন্ধান কমিটি মাঠপর্যায়ে তদন্ত চালায়। তদন্তে দেখা যায়, অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রকৃত মুক্তিযোদ্ধা নন—তবু তিনি নিয়মিতভাবে নিজের নির্বাচনী প্রচারণায় ‘মুক্তিযোদ্ধা’ পরিচয় ব্যবহার করে আসছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬-এর বিধি ১৬ লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে কৈফিয়ত প্রদান করতে ব্যর্থ হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।