শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান, পরিস্থিতি ‘পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতি এখন নিবিড় নজরদারিতে রাখছে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতি আহ্বান জানান, ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করতে।

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান, পরিস্থিতি ‘পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া
“হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত” রাখার জন্য জাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতি এখন নিবিড় নজরদারিতে রাখছে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের প্রতি আহ্বান জানান, ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করতে।

গতকাল ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়াকে হরমুজ প্রণালী “উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত” রাখার জন্য জাহাজ পাঠানোর আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সিউল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে “গভীর মনোযোগ দিয়েছে” এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে “নিবিড় যোগাযোগ” অব্যাহত রেখেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোরিয়ান নাগরিকদের সুরক্ষা এবং “জ্বালানি পরিবহনের রুটের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের সম্ভাবনা যাচাই” করছে তারা।