শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। শনিবার এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে ইসলামাবাদে

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের নিয়ে শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। শনিবার এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বর্তমানে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এই বৈঠককে ঘিরে রাজধানী ইসলামাবাদে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

পাকিস্তান প্রতিনিধিরা জানিয়েছেন, বিশেষ করে সরকারি ভবন ও বিভিন্ন দেশের দূতাবাস অবস্থিত রেড জোন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই অঞ্চলের আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

শান্তি আলোচনাটি সফল হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।