সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, পাঁচ শর্তে যুদ্ধ সমাপ্তি চায় ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দেশটির একজন শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, চলমান যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, পাঁচ শর্তে যুদ্ধ সমাপ্তি চায় ইরান
ইরানের সবচেয়ে উঁচু 'মিলাদ' টাওয়ার
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দেশটির একজন শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, চলমান যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে।

উক্ত কর্মকর্তা জানান, ইরান পাঁচ শর্ত নির্ধারণ করেছে, যা মেনে নিলে তারা যুদ্ধ সমাপ্ত করতে প্রস্তুত। শর্তগুলো হলো:

    ১। শত্রুপক্ষের সকল ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে।

    ২। ভবিষ্যতে ইরানের ওপর এ ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না, সেজন্য কার্যকর ও স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।

    ৩। যুদ্ধে ইরানে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে।

    ৪। পুরো অঞ্চলের সব স্থানে এবং সংশ্লিষ্ট সকল গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ করতে হবে।

    ৫। হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।

কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, ইরান কোনো যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণ সমাপ্তিই চায়।

ওই কর্মকর্তা আরও বলেন, “ইরান তখনই যুদ্ধ শেষ করবে, যখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে এবং তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।”