আর্কাইভ
ads
logo

ঈদের ছুটির আগেই বাড়িতে শিক্ষার্থীরা, দিনপ্রতি ৫০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৫ মার্চ ২০২৬, ১১:২৯ পি.এম
ঈদের ছুটির আগেই বাড়িতে শিক্ষার্থীরা, দিনপ্রতি ৫০০ টাকা জরিমানা

ads

ঈদুল ফিতরের সরকারি ছুটি এখনও নির্ধারিত হয়নি, কিন্তু এর আগেই রংপুর মেডিকেল কলেজের দুটি ব্যাচের প্রায় ৫০০ শিক্ষার্থী বাড়ির পথে রওনা দিয়েছেন। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে জরুরি নোটিশ জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি অননুমোদিতভাবে অনুপস্থিত থাকলে দিনপ্রতি ৫০০ টাকা জরিমানা করার সিদ্ধান্তও জানানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। জরিমানার অর্থ কলেজের কোষাধ্যক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। নোটিশের বিষয়টি অধ্যক্ষ নিজেই নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, এমবিবিএস ৫২তম ব্যাচ (২০২২–২৩ শিক্ষাবর্ষ) এবং ৫৩তম ব্যাচের (২০২৩–২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অনেকেই কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে গত ২ মার্চ থেকে অনুমতি ছাড়াই ক্লাসে অনুপস্থিত রয়েছেন। এতে কলেজের নিয়মিত একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে ৪ মার্চ অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন অনুপস্থিতির জন্য ৫০০ টাকা করে জরিমানা গুনতে হবে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত জরিমানার অর্থ কোষাধ্যক্ষের কাছে জমা দিতে হবে। তা না হলে পরবর্তীতে বৃত্তিমূলক পরীক্ষার ফরম পূরণের সময় এই অর্থ যুক্ত করা হবে।

এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা অনুমতি ছাড়া বাড়ি চলে যাওয়ায় কলেজের একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এ কারণেই তাদের ক্লাসে ফেরাতে এই নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, নির্ধারিত ছুটি ছাড়াও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে আগেভাগে ছুটিতে যাওয়ার একটি প্রচলিত প্রবণতা রয়েছে, যাকে অনেকেই ‘অটো ভ্যাকেশন’ বলে থাকেন। অনুমতি থাকুক বা না থাকুক, অনেক শিক্ষার্থী ছুটি শুরুর আগেই বাড়ি চলে যান। তবে এ ধরনের ঘটনার জন্য বিভিন্ন সময়ে দেশের নানা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ