আর্কাইভ
ads
logo

ছাত্রলীগ কর্মী অভিযোগ দিয়ে ঢাবি শিক্ষার্থীকে মারধর করে থানায় সোপর্দ করল ছাত্রশক্তি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশকাল: ৮ মার্চ ২০২৬, ১০:৩৮ পি.এম
ছাত্রলীগ কর্মী অভিযোগ দিয়ে ঢাবি শিক্ষার্থীকে মারধর করে থানায় সোপর্দ করল ছাত্রশক্তি

ads

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে পাবেল নামে এক শিক্ষার্থীকে আটক করে মারধর করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। আহত অবস্থায় পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

রোববার (৮ মার্চ) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পাবেল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় পাবেল ক্যাম্পাসের কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে নিয়ে বুয়েট ক্যান্টিনে খাবার খাওয়াচ্ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই শিক্ষার্থীদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এ সময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, হাছিবুর রহমানসহ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী তাকে চিনতে পেরে আটক করেন এবং পরে শাহবাগ থানায় নিয়ে যান।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীকে ধরে থানায় নিয়ে আসে। মারধরের কারণে তিনি আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে আবার তাকে থানায় আনা হবে। তবে তাকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়েছে কি না কিংবা তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে থানায় না থাকায় তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত রয়েছেন। তবে পরবর্তী পদক্ষেপের বিষয়টি পুলিশই দেখবে। তিনি বলেন, যদি ওই শিক্ষার্থী কোনো মামলার আসামি হন বা অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানার সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ