পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চট্টগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন চাটগাঁইয়া স্টুডেন্ট এসোসিয়েশন অফ পাস্ট এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শেখ মোহাম্মদ সাকিব ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আকতারুজ্জামান।
গত শনিবার (১১ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টাগণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আরাফাতুজ্জামান; মোহাম্মদ রিয়াদ; সাইদ শাহরিয়ার তুষার এবং হুজাইফ বিন ফরিদ, সাংগঠনিক সম্পাদক দীপ্ত দেওয়ানজি, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ সিকদার; আশফাক উদ্দিন সাকিব, প্রচার সম্পাদক অক্ষয় শ্যাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফি আইমান, সহ সাংগঠনিক সম্পাদক অনিক কান্তি দে, অর্থ সম্পাদক দেওয়ান তানভীর আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাবির হাসান রাহাদ, নারী বিষয়ক সম্পাদিকা তাহমিনা ফারজানা জিনিয়া, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক স্বস্তিদেব গুহ; আতিক ওয়াসিফ সাহিল, শিক্ষা বিষয়ক সম্পাদক ইনতিসার ইবতিদাহ্; অর্পণ দেব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাবিয়া খাতুন মুনিয়া; আনিকা তাসনিম বর্ষা।
প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন সনজিত কুমার নাথ, প্রভাষক, স্থাপত্য বিভাগ; নিশাত তাবাসসুম, প্রভাষক, লোক-প্রশাসন বিভাগ; তানভীর মাহমুদ চৌধুরী, প্রতিষ্ঠাতা, চাটগাঁইয়া স্টুডেন্ট এসোসিয়েশন অফ পাস্ট।







