আর্কাইভ
ads
logo

অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৭ এপ্রিল ২০২৬, ১০:৩০ এ.এম
অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ads

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় করার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এই আলোচনার ওপর ভিত্তি করে তৈরি করা একটি বিস্তারিত প্রতিবেদন আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে পেশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এই পরিকল্পনার কথা জানান। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মহানগরের স্কুল ও কলেজগুলোতে অনলাইন পাঠদান চালুর বিষয়ে প্রাথমিক চিন্তা করছে মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় মাঠপর্যায়ের বাস্তব চিত্র ও মতামত নেওয়ার জন্য আগামী বুধবার (৮ এপ্রিল) একটি বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার দুপুর দেড়টায় এই মতবিনিময় সভা শুরু হবে। সেখানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি, অসহনীয় যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমকে কীভাবে নিরবচ্ছিন্ন রাখা যায়, সে বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে বিদ্যুৎ সাশ্রয় করে বিকল্প পদ্ধতিতে শ্রেণিকক্ষের কার্যক্রম পরিচালনার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণই এই সেমিনারের মূল উদ্দেশ্য।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবগণও এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করবেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ