আর্কাইভ
ads
logo

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পি.এম
রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

ads

ঢাকার কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ একটি সংগঠনের চার সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত চলা এসব অভিযানে ডিবি রমনা বিভাগের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে ডিবির একটি সূত্র তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচরের তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরান চৌধুরীকে আটক করা হয়। পরে সকাল ৫টা ৪০ মিনিটে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। একই দিনে দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি খালি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম, পাশাপাশি কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা ও গোপন হামলার পরিকল্পনায় যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, প্রযুক্তি ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে সংগঠিত হচ্ছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ