আর্কাইভ
ads
logo

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ১০:১৮ এ.এম
উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে: মন্ত্রী

ছবি : সংগৃহীত

ads

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনার কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিটি উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য তিনি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। বৈঠকে প্রকল্পের কাজের গুণগত মান বজায় রাখা, ব্যয় নিয়ন্ত্রণ এবং সময়মতো কাজ শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, সাধারণ মানুষের করের অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রকল্পগুলো যেন কেবল লোকদেখানো না হয়ে দীর্ঘস্থায়ী ও জনকল্যাণমুখী হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রতিটি উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করা কর্মকর্তাদের প্রধান দায়িত্ব বলে তিনি স্মরণ করিয়ে দেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলজিইডির বিভিন্ন প্রকল্পের পরিচালকরা সশরীরে ও অনলাইনে যুক্ত ছিলেন। সভায় চলমান প্রকল্পগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করে দ্রুত কাজ শেষ করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ