কৃষকের হাতে সার নেই, রাষ্ট্রের হাতে মামলা আছে
23 সেপ্ট 2026, 09:05 রাত
|
The Voice 24
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আমন ধানের জন্য সার চেয়ে বিক্ষোভ করেছিলেন কৃষকেরা। অভিযোগ ছিল, প্রয়োজনের তুলনায় কম সার দেওয়া হচ্ছে এবং বণ্টনেও অনিয়ম ও স্বজনপ্রীতি রয়েছে। সেই বিক্ষোভের ঘটনায় এখন ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।
দুই কৃষক গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। প্রশ্ন হলো, কৃষকের অভিযোগের সমাধান কতটা হয়েছে? সার সংকট ও বণ্টনের অভিযোগের তদন্ত কি হয়েছে?
আইন ভাঙার অভিযোগের বিচার যেমন প্রয়োজন, তেমনি কৃষকের অভিযোগেরও সুষ্ঠু তদন্ত জরুরি। কারণ কৃষকের হাতে সার না থাকলে এর প্রভাব শুধু একটি পরিবারের ওপর নয়, দেশের খাদ্য নিরাপত্তার ওপরও পড়ে।