বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

সরকারি চাকরিজীবীদের জিপিএফ-সিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির পর সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতির ওপর ভিত্তি করে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার হবে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফা দেওয়া হবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ টাকার বেশি স্থিতির জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।

একই হারে অর্থবছরে জমা হওয়া চাঁদার ওপরও মুনাফা প্রযোজ্য হবে।

অন্যদিকে, সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে কর্মচারীদের মুনাফা দিতে পারবে। তবে এসব ক্ষেত্রে সরকারের নির্ধারিত মুনাফার হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে।