সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১,৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫,৫৪৮

এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করা ২০ জনও রয়েছেন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। সোমবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে।

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১,৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫,৫৪৮
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করা ২০ জনও রয়েছেন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। সোমবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে জানা যায়, এবার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। তাঁদের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়।

পুনর্নিরীক্ষণের পর ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬২, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ এবং ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন রয়েছেন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বা উন্নতি হয়েছে। তবে পরবর্তী সময়ে পাওয়া বিস্তারিত তথ্যে গ্রেড পরিবর্তন ও নম্বর পরিবর্তনের সংখ্যা আলাদাভাবে জানানো হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।